০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ দুই শিশু অদ্রিবা ও তুর্যের মৃত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১৩১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়া দুই ভাই-বোন—অদ্রিবা (৮) ও তুর্য (৪)—চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তুর্যের মৃত্যু হয়। একই হাসপাতালে শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে মারা যায় তার বড় বোন অদ্রিবা।

এর আগে, ১ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন—কুমুদ চন্দ্র নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), কন্যা অদ্রিবা (৮) এবং পুত্র তুর্য (৩)।

দগ্ধদের প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নিহতদের পিতা কুমুদ চন্দ্র নাথ জানান,

“রান্নাঘরের গ্যাস চুলার সুইচ বন্ধ না থাকায় ঘরে গ্যাস জমে গিয়েছিল। ওই সময় পূজা করার জন্য প্রদীপ জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।”

বিস্ফোরণে ঘরের দেয়ালের অংশ ও জানালার থাইগ্লাস চূর্ণবিচূর্ণ হয়ে উড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন,

“গ্যাস লিকেজে দগ্ধ দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। পরিবার এ বিষয়ে নিশ্চিত করেছে।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ দুই শিশু অদ্রিবা ও তুর্যের মৃত

আপডেট: ১১:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫