১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রমজানের সম্প্রীতিতে সাংবাদিকরা মিলিত: ঢাকা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৯:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০

রমজানের সম্প্রীতিতে সাংবাদিকরা মিলিত: ঢাকা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি: রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্যকে সামনে রেখে ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা অ্যাড. শফিকুল ইসলাম কাজল ও অ্যাড. ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

বিকেল থেকেই ক্লাবের সদস্যরা উপস্থিত হন। সারাদিন রোজা রাখার ক্লান্তি থাকলেও সহকর্মীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যের পরিবেশে ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়। সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ঘিরে পেশাগত ব্যস্ততার পর এই আয়োজন সাংবাদিকদের জন্য এক অনানুষ্ঠানিক পুনর্মিলনের সুযোগ হয়ে ওঠে।

পরবর্তীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য হাফেজ মাওলানা সালেহ উদ্দিন। মোনাজাত শেষে আজানের ধ্বনি শোনা মাত্রই উপস্থিত অতিথি ও সদস্যরা ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফসানা রহমান ও মোঃ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নুরুন্নাহার রিতা এবং অন্যান্য ঢাকা প্রেস ক্লাবের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

রমজানের সম্প্রীতিতে সাংবাদিকরা মিলিত: ঢাকা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল,,

আপডেট: ০৯:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬