বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক আল আমিন মনোনীত,
- আপডেট: ০৮:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১৭
বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক আল আমিন মনোনীত
ঢাকা,নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আল আমিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকা মহানগরের প্রতিটি থানা শাখা কমিটি গঠনের দায়িত্বও অর্পণ করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান স্বাক্ষরিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়, সংগঠনের কার্যক্রমে স্থবিরতা থাকায় দেশব্যাপী ১১টি মহানগর শাখা কমিটি বাতিল করা হয়েছে। সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে সাংবাদিকতায় দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে নতুনভাবে মহানগর কমিটিগুলো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে অনুসন্ধানী সাংবাদিক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিনকে ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে প্রতিটি থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাবের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়েছে।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।










