০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নবীনগরে জুতার ফ্যাক্টরিতে আগুন! প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • /

নবীনগরে জুতার ফ্যাক্টরিতে আগুন! প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোহাম্মদ লিটন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা প্রেসক্লাব নিউজ: ৮/৪/২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশ মৌজা বাজার সংলগ্ন দিক এন্ড ব্রাদার্স সু স্টোর জুতার ফ্যাক্টরিতে আগুন লেগে প্রায় ২৭ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় দিক এন্ড ব্রাদার্স সু স্টোরের মালিক মনো মানিক দাস গতকাল বুধবার (৮/৪) নবীনগর থানায় একটি সাধারণ ডায়রি করেন(ডায়রি নং- ৩৫৬/২০২৬)।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল সোমবার গভীর রাতে দিক এন্ড ব্রাদার্স সু স্টোর জুতার ফ্যাক্টরিতে আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিভাতে প্রাণপণ চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসার পূর্বেই জুতার ফ্যাক্টরি টি তৎক্ষণাৎ আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। কি কারনে জুতার ফ্যাক্টরিতে আগুন লেগেছে তা জানা যায়নি।
পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, পুলিশ সহ ব্রাহ্মণবাড়িয়া৫, নবীনগর আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আমজাদ হোসেন আশরাফী ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই ফ্যাক্টরির সত্বাধিকারী মনো মানিক দাস কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফ্যাক্টরিতে গিয়ে দেখি আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন পথের ভিখারী, আমার আর কিছুই রইল না। সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া আমি আর ব্যবসায়িকভাবে দাঁড়াতে পারবো না, তাই সরকারের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে জুতার ফ্যাক্টরিতে আগুন! প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট: ১২:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬