০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

৩ দিন সমুদ্রে ভেসে থাকা বিকল ফিশিং বোটসহ ৮ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১১:১৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৮৩

৩ দিন সমুদ্রে ভেসে থাকা বিকল ফিশিং বোটসহ ৮ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

পটুয়াখালী প্রতিনিধি |
সমুদ্রে টানা তিন দিন ভেসে থাকা যান্ত্রিক ত্রুটিগ্রস্ত একটি ফিশিং বোটসহ আটজন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রোববার সকাল ৮টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন গোলবুনিয়া ঘাট থেকে ‘এমভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোট আটজন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। যাত্রার কিছুক্ষণ পরই একই দিন দুপুর ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটি বিকল হয়ে পড়ে এবং সমুদ্রে ভাসতে থাকে।

টানা তিন দিন সমুদ্রে ভেসে থাকার পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটের একজন জেলে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের তত্ত্বাবধানে ওই এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে কোস্ট গার্ডের সদস্যরা সমুদ্র থেকে আটজন জেলেসহ বিকল ফিশিং বোটটি উদ্ধার করতে সক্ষম হন। পাশাপাশি বোটটির ইঞ্জিন সচল করার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তাও প্রদান করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহের পর তাদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উপকূলীয় অঞ্চলে জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও সহায়তামূলক অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

৩ দিন সমুদ্রে ভেসে থাকা বিকল ফিশিং বোটসহ ৮ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড,,

আপডেট: ১১:১৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬