১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘জুলাই সনদ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে’ — সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ২২৮

নিজস্ব প্রতিবেদক |

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরকে বাংলাদেশের ইতিহাসে এক ‘চিরস্মরণীয় অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন,

“জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা—সব কিছু কেবল শুরু হলো।”

তিনি আরও বলেন,

“জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। সেই রাষ্ট্রকাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠিত হবে, এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন,

“নির্বাচন কিভাবে হবে সেটা সংবিধানে লেখা আছে। বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এরপরও যদি প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে চান, বিএনপি সেই আলোচনায় অংশ নেবে।”

এ সময় সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, “জুলাই সনদের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ভারসাম্যপূর্ণ এবং সুশাসনভিত্তিক রাষ্ট্র কাঠামোর পথ উন্মোচিত হবে।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

‘জুলাই সনদ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে’ — সালাহউদ্দিন আহমেদ

আপডেট: ০৭:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫