০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

কলাপাড়ায় চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৩,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১৬

কলাপাড়ায় চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়াে চাঁদাবাজি, মারধর ও নারী শ্লীলতাহানির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন ফকির এবং তার দুই সহযোগী সজীব ও রাসেল।

পুলিশ সূত্রে জানা যায়, সুমন ফকির তার সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়ন এলাকায় সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিলেন। সম্প্রতি ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লাখ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। চাঁদার দাবিতে এ ঘটনা ঘটানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীরা বাধা দিলে তাদের মারধর করা হয় এবং কয়েকজন নারী সদস্যের সঙ্গে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমন ফকিরকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন ফকিরকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া জানান, গ্রেফতারকৃত তিনজনকে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কলাপাড়ায় চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৩,,

আপডেট: ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬