০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজশাহীতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৮:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ৭৬

রাজশাহীতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার

রাজশাহী অফিস: রাজশাহীর মোহনপুর উপজেলায় প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাজহারুল ইসলাম চপলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া মাজহারুল ইসলাম চপল বিদিরপুর এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। তিনি নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে এলাকায় পরিচিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চপল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার একটি প্রতারণা মামলার (ধারা ৪২০/৪০৬) এজাহারভুক্ত আসামি। অভিযোগ অনুযায়ী, তিনি এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে ৭ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় আদালতে মামলা হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

স্থানীয় ও অনুসন্ধানী সূত্রে আরও জানা গেছে, তার বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। ২০০৮ সালে একটি হত্যা মামলায় তার নাম এফআইআরভুক্ত ছিল (এফআইআর নং-৭, তারিখ ১২ অক্টোবর ২০০৮)। এছাড়া গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর আগে বাগমারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,“চন্দ্রিমা থানার একটি সিআর মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আসামি মাজহারুল ইসলাম চপলকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে বিদিরপুর এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলা ও অভিযোগও যাচাই-বাছাই করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

রাজশাহীতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার

আপডেট: ০৮:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬