০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৭:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / ৯৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মোঃআল আমিন :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া উপজেলাধীন ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে।
সম্প্রতি হাজিপুর বাজার মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছোরাব প্রফেসার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোমান শিকদার, ৭ নং ওয়ার্ড সভাপতি নুরসাইদ মৃধা ও সম্পাদক রশিদ চাপরাসিসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়। পরে দলীয় সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
তারা বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট: ০৭:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬