০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির গণমিছিলে নেতাকর্মীদের ঢল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৪৪

ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির গণমিছিলে নেতাকর্মীদের ঢল।

মোঃ বাহারুল ইসলাম

ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থনে সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল এর নেতৃত্বে গণমিছিল করেছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে মিরপুর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ মিছিল শুরু হয়।

সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলের নেতৃত্বে গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি মিরপুর শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিরপুর সনি সিনেমা হলের সামনে এসে শেষ হয়।
গণমিছিলে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন
ঢাকা-১৪ আসনের মানুষের প্রত্যাশা ও অধিকার পুনরুদ্ধারে আমরা কাজ করতে চাই। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানুষের মতামত ও স্বাধীনতা রক্ষায় আমাদের অঙ্গীকার অটুট।
তিনি আরও বলেন,
এই এলাকার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সেবা বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য আমরা একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছি। জনগণের সাথে থেকে, জনগণের সমস্যার সমাধানেই থাকবে আমাদের অগ্রাধিকার।”
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে ভোট চায়লেন ।
মিছিলে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিম, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই দেওয়ান কোম্পানি, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাউসার আহমেদ সেন্টু, সাভার থানা স্বেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ আল ইসলাম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এস এম রাশেদ বিদ্যুৎ, সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি আমির হোসাইন আমিন, মৎস্যজীবী দলের সভাপতি মো. দিপ্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির গণমিছিলে নেতাকর্মীদের ঢল

আপডেট: ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫