সাভারের হেমায়াতপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট: ০৬:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১০৮
সাভারের হেমায়াতপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাহারুল ইসলাম |
শ্রমিক নেতা মোঃ কবির হোসেনের উদ্যোগে ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় হেমায়াতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ গফুর মিয়া (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা মোহাম্মদ রাকিব হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (NGWF) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,ও শ্রমজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ কবির হোসেনসহ
বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় নারী, শিশু ও বয়স্ক শীতার্তদের মাঝে ৮০০পিচ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতা কবির হোসেন বলেন,
“সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট আমিরুল হক আমিনের জন্যও দোয়া চান।
উল্লেখ্য, সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবে এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF)।













