০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সাভারে ডাঃ সালাউদ্দিন বাবুর পক্ষে জনসভা; বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৪:০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ১২৭

সাভারে ডাঃ সালাউদ্দিন বাবুর পক্ষে জনসভা; বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া

মোঃ বাহারুল ইসলাম।

সাভারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) দুপুরের পর সাভারের ইমান্দীপুর স্কুলমাঠে এ জনসভা আয়োজন করা হয়।
সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ জনসভায় স্থানীয় জনগণ ও বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আব্দুস সামাদ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর রহমান সাবেক কাউন্সিলর ও সাংগঠনিক সম্পাদক সাভার পৌর বি এন পি হাজী মোঃ ওমর আলী সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড বি এন পি

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা–১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাভার পৌর বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী মোল্লা, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হাওলাদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হক এবং সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্য
ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি শুধু একজন প্রার্থী বা একটি দলের নয়; এটি সাভার–আশুলিয়া ও ঢাকা–১৯ আসনের মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি—মানুষের ভোটের শক্তিতে বিশ্বাস করি।”
তিনি অভিযোগ করে বলেন,
“এই আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হয়েছে। সড়ক, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান—প্রতিটি ক্ষেত্রেই জনসেবা বঞ্চনার চিত্র স্পষ্ট। জনগণ যদি আমাকে আবার দায়িত্ব দেয়, তবে সাভারকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

সভায় উপস্থিত নেতাকর্মীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন। ডাঃ সালাউদ্দিন বাবু বলেন,
“আমরা সকলেই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করি। বেগম জিয়া আমাদের দলের প্রেরণা এবং গণতন্ত্রের এক অমূল্য নায়ক। তার সুস্থতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন,
“আমরা চাই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়সে জন্য বিএনপি সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আসবে এটাই আমাদের বিশ্বাস।
বক্তব্যের শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারে ডাঃ সালাউদ্দিন বাবুর পক্ষে জনসভা; বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া,,

আপডেট: ০৪:০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫