০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সাভারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১১৯

সাভারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ বাহারুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সাভারে এক জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, সন্ধ্যার পর সাভারের ব্যাংক কলোনীস্থ আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে এই জনসভার আয়োজন করা হয়।
সাভার পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ জনসভায় ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতি দেখা যায়।

সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ এ্যাডভোকেট আজম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা–১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদি।
সভায় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম খান, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী মোল্লা, সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সাভার থানা জিয়া মঞ্চের সভাপতি হাজী মোঃ রাকিব হাসান গফুর, সাভার পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হক এবং সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু তাঁর বক্তব্যে বলেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ নির্বাচন শুধু একজন প্রার্থী বা একটি দলের নয়; এটি সাভার, আশুলিয়া ও ঢাকা–১৯ আসনের মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি—মানুষের ভোটের শক্তিতে বিশ্বাস করি।
এ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হয়েছে। সড়ক, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থানপ্রতিটি ক্ষেত্রে আপনাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চনা ছিল চোখে পড়ার মতো। আমি আপনাদের সন্তান হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি জনগণ আমাকে আবারও দায়িত্ব দেয়, তবে সাভারকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।
তিনি আরও বলেন
এই নির্বাচন হবে শান্তিপূর্ণ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়—সে জন্য আমরা সব সময় জনগণের পাশে আছি এবং থাকব। জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আসবে এটাই বিএনপির বিশ্বাস।
শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আপডেট: ১২:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫