সাভারে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,,,
- আপডেট: ০৪:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১১৫
সাভারে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বাহারুল ইসলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাভারের নামাবাজার মিয়া ওয়াল মিল মাঠে ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যার পর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু,
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া,
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
সভায় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহ সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম খান, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী মোল্লা, সাভার পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হাওলাদার, সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন খোকন, সাভার থানা জিয়া মঞ্চের সভাপতি হাজী মোঃ রাকিব হাসান গফুর, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মিয়াসহ অঙ্গ–সহযোগী সংগঠনের বহু নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন
শেখ হাসিনা যেভাবে দেশ ত্যাগ করেছেন, তা জাতির জন্য লজ্জাজনক। তার সঙ্গে অনেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর মেয়র মন্ত্রীরাও দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তিনি অভিযোগ করে বলেন,
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা দেশে একদলীয় শাসনের পরিবেশ তৈরি করেছিলেন। বিরোধী দলের ওপর দমন পীড়ন, মামলা হামলা আর প্রশাসনের নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি গণতন্ত্রকে দুর্বল করে ফেলেছিলেন।
ডাঃ সালাউদ্দিন বাবু আরও বলেন,
শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ তৈরি হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভা শেষে দলের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।











