ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির উদ্দিনের শতকোটি টাকার দুর্নীতির খতিয়ান,,
- আপডেট: ০৯:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১২২
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির উদ্দিনের শতকোটি টাকার দুর্নীতির খতিয়ান
নিজস্ব প্রতিবেদকঃ
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকা উপার্জন সহ নারী কেলেঙ্কারি ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার তথ্য পাওয়া গেছে।জাকির উদ্দিন এর লুটপাট, দুর্নীতি ও অনিয়ম এখন ফেনী এলাকায় টক অফ দা টাউন।
তার বিরুদ্ধে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগসাজশ করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করে টাকা আত্মসাৎ করা, বহুতল ভবনের ছাড়পত্র প্রদান করার জন্য প্রকল্প প্রতি ৭ থেকে ৮ লক্ষ টাকা গ্রহণ করে তহবিলে ২ লক্ষ টাকার ভ্যাট জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা, পৌরসভার ভবনের নকশা অনুমোদন করার কথা বলে প্রশাসকের নাম ব্যবহার করে দুই থেকে চার লক্ষ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ, বিভিন্ন রাস্তার কাজে অনিয়ম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা সহ নারী কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে। জাকির উদ্দিন ফেনী জেলার সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের আবুল হোসেনের পুত্র। চাকরিতে যোগদানের পূর্বে সহায় সম্বলহীন ও দরিদ্র পরিবারের সদস্য ছিলেন তিনি। বর্তমানে তিনি এলাকায় দুই হাজার শতাংশ সম্পত্তির মালিক বনে গেছেন, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক এ রয়েছে কোটি কোটি টাকার এফডিআর।
অনুসন্ধানে জানা গেছে, ফেনী পৌরসভার সচিব পৌর নির্বাহী কর্মকর্তাকে বদলি করে নিজে ওই দায়িত্বে থেকে মাস্টাররোল এ নামে বেনামে লোক নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, হাট-বাজার,কর শাখা, ট্রেড লাইসেন্স শাখা হতে অবৈধ উপায়ে অর্থ হাতিয়ে নিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেন। বিগত স্বৈরাচার সরকার আমলে সে নিজেকে আওয়ামী লীগ হিসেবে জাহির করতে সব সময় মুজিব কোট পড়ে চলাফেরা করতেন।
জানা গেছে বিগত ১৯৯৫ সালের ৫ জুন তারিখে চৌমুহনী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হিসেবে মাষ্টার রোলে যোগদান করেন। প্রথমে কোন পদ ছাড়া চাকরিতে যোগদান করলেও পরে ওয়াটার সুপার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।সে সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান শাহ আলম অন্য পৌরসভায় বদলী করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন।
পরবর্তীতে ২০০৪ সালের ২৩ জুন তিনি মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে বিধিমালা লঙ্ঘন করে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)হিসেবে সেন বাগ পৌরসভায় বদলী হন।সসেনবাগ পৌরসভায় যোগদান করে দুর্নীতি ও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।গত ২০০৬ সালের ১৭ জানুয়ারি জাকির উদ্দিন কে কসবা পৌরসভায় বদলী করা হয়।
কসবা পৌরসভায় সাত মাস দায়িত্ব পালন করা কালীন সময়ে তিনি বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিম্নমানের মালামাল ব্যবহার করায় স্থানীয় বাসিন্দাদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন। সেখান থেকে রাতের আঁধারে পালিয়ে আসেন। এরপর ২০০৬ সালের ১৭ জুলাই চান্দিনা পৌরসভায় যোগদান করেন। এখানে ২০১১ সালের ১৫ জুলাই পর্যন্ত কর্মরত থাকাকালীন সময়ে নারী কেলেঙ্কারি ও ঘুষ দুর্নীতি প্রমাণিত হওয়ায় দাগনভূঞা পৌরসভায় বদলি করা হয়। ওই বছরের ১৭ জুলাই দাগনভূঞা পৌরসভায় যোগদান করার পর থেকে পুনরায় নারি কেলেঙ্কারি ও দুর্নীতি কার্যকলাপ চালু করায় ২০১২ সালের ৮ জুলাই তাকে বারৈয়ার হাট পৌরসভায় বদলী করা হয়। সেখানে অনিয়ম দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের দায়ে ২০১৪ সালের ৩০ মার্চ মেয়রের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে অসাধু কর্মকর্তাদের যোগ সাজোশে পুনরায় ফেনীতে পোস্টিং দেয়। ২০১৪ সালের ২১ মার্চ যোগদান করার পর তৎকালীন মেয়র আলাউদ্দিন মিলে পৌরসভা কে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেন। বিভিন্ন ভবন থেকে কোটি কোটি টাকা লুটপাট করে এনে মেয়রের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার কারণে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর তাকে ফের সেনবাগ পৌরসভায় বদলী করা হয়। সেনবাগ পৌরসভায় একজন নারী টিকাদান কর্মীর সাথে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়। পরবর্তীতে আওয়ামী লীগের লেজুড়বৃত্তি করে মন্ত্রণালয় থেকে পদোন্নতি নিয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে ২০২১ সালের অক্টোবর মাসের ১৮ তারিখে সোনাগাজী পৌরসভায় যোগদান করেন। সেখানে তিনি ঠিকাদারদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ২০২৩ সালের ২১ মার্চ তাকে চকরিয়া পৌরসভায় বদলি করা হয়। সেখান থেকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সেনবাগ পৌরসভায় বদলী হন।
অতঃপর ২৪ সালের ২৪ মার্চ তারিখে সেনবাগ থেকে মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে তৎকালীন সচিব নিজাম উদ্দিনের মাধ্যমে ফেনী পৌরসভায় বদলি হয়ে এসে বর্তমানে কর্মরত আছেন।বর্তমানে সে ফেনী পৌরসভায় যোগদান করে ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা, উপসহহকারী ও প্রকৌশলী, নকশাকার সবাইকে বদলি করে আতঙ্ক সৃষ্টি করে সিন্ডিকেট করে পৌরনির্বাহীর দায়িত্ব এবং নিজ দায়িত্ব পালন করে পৌরসভা লুটপাট করে পৌরসভা কে ধ্বংস করে ফেলছে।এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ফেনী পৌরসভার জনগণ।











