০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

পাকিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ বালুচিস্তানের বিদ্রোহীদের! পণবন্দি শতাধিক, জারি সতর্কতা

Multimedia News Desk
  • আপডেট: ০২:০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৩২৪

সশস্ত্র বালুচ বিদ্রোহীদের অপহরণ করা ট্রেনের কাছে পৌঁছে গিয়েছে পাক নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে ধারাবাহিক ভাবে গুলির আওয়াজ আসতে শুরু করেছে বলেও সে দেশের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে। এই পরিস্থিতিতে স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশন আর্মি)-র হাতে অপহৃত শতাধিক রেলযাত্রীর প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কা। কারণ, সেনা অভিযান বন্ধ না করলে পণবন্দিদের খুন করার হুমকি দিয়েছে বিএলএ।

বালুচিস্তান প্রাদেশিক সরকার মঙ্গলবার রাতে জানিয়েছে, ‘উদ্ধারকারী দল’ (মনে করা হচ্ছে, যাঁদের মধ্যে পাক সেনার ‘স্পেশাল সার্ভিস গ্রুপ’-এর কমান্ডোরা রয়েছেন) ঘটনাস্থলের কাছে পৌঁছে গিয়েছে। পাক সেনার দাবি, অন্তত ১৮২ জনকে পণবন্দি করেছেন বালুচ বিদ্রোহীরা। ট্রেনের যাত্রী ২০ জন সেনা ও আধাসেনাকে খুনও করেছেন তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে মঙ্গলবার দখল করেন বিএলএ বিদ্রোহীরা।

পাক রেল দফতরের আধিকারিক মহম্মদ কাশিফ জানিয়েছেন, ন’টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০০ জনেরও বেশি পণবন্দি হয়েছেন। বিএলএর তরফেও ঘটনার দায় স্বীকার করে শতাধিক যাত্রীকে পণবন্দি করার কথা জানিয়ে বিবৃতি দেওয়া হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ট্রেনের আরোহী অন্তত ছ’জন পাক সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন! গুলিতে জখম হয়েছেন ট্রেনের চালকও। ওই ট্রেনে বালুচিস্তানে কর্মরত সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনীর সদস্যেরা নিয়মিত যাতায়াত করেন। তাই সেটি বালুচ বিদ্রোহীদের নিশানা হয়েছে বলে মনে করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পাকিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ বালুচিস্তানের বিদ্রোহীদের! পণবন্দি শতাধিক, জারি সতর্কতা

আপডেট: ০২:০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫