০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ২২৯
স্পেশাল করেসপন্ডেন্ট : মুজাহিদ খাঁন কাওছার

”আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে আবারো বিএনপি’র মনোনয়ন পেয়েছেন ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

নির্বাচনকে সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। বিকেল ৫ টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন।

এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ থেকে নির্বাচন করবেন।
এ সময় অন্যান্য জেলার আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের সাথে ঢাকা-১৯ আসনে ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়।

সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে এর আগে দুই বার সংসদ সদস্য,(এমপি) নির্বাচিত হন সালাউদ্দিন বাবু। তিনি দুঃসময়ে ভূমিকা রাখায় দল এই সিদ্ধান্ত নেন।

এদিকে ঢাকা-১৯ আসনে আবারো ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু মনোনয়ন পাওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

বিকেল থেকেই সাভারে তার নির্বাচনী কার্যালয়ে বিএনপি’র বিভিন্ন নেতা-কর্মীদের কে আনন্দ, উল্লাস করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

আপডেট: ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫