০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

গুইমারায় সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১২৩

গুইমারায় সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ!

মোঃ রবিউল ইসলাম (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলাজুড়ে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। সেই ধারাবাহিকতায় গুইমারাতেও শুরু হয়েছে নির্বাচনী ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গুইমারা সদর ইউনিয়ন ও ৪নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা দিনরাত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

বুধবার (৫ নভেম্বর) গুইমারা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুবদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এতে অংশ নেন গুইমারা উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব কামাল হোসেন ভূঁইয়া, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিফ উদ্দিন, সদস্য ইসমাইল হোসেন রুবেলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন,“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

গুইমারায় সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ!

আপডেট: ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫