০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

RAOP নির্বাচনে বড় জয়: সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন ই এম এস সাগর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৮:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৬১

RAOP নির্বাচনে বড় জয়: সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন ই এম এস সাগর

মোঃআল আমিন খানঃ রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ (RAOP) নির্বাচন ২০২৬-২০২৮ এর কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে বিজয় অর্জন করেছেন ই এম এস সাগর। তিনি ই এম এস ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী, যার লাইসেন্স নম্বর আরএল-২৪০৩।

তার এই বিজয়ে প্রবাসী কর্মসংস্থান খাতের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে ই এম এস সাগর নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং রিক্রুটিং এজেন্সিগুলোর স্বার্থ রক্ষায় কার্যকর অবদান রাখবেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, রিক্রুটিং খাতকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের সুনাম বৃদ্ধি এবং কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রবাসী কর্মসংস্থান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ-এর নতুন কমিটি দেশের জনশক্তি রপ্তানি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

ই এম এস সাগর-এর এই অর্জনে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও প্রবাসী সংশ্লিষ্ট মহলে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

RAOP নির্বাচনে বড় জয়: সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন ই এম এস সাগর

আপডেট: ০৮:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬