যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সাভারের বনগাঁওয়ে ‘বন্ধন স্পোর্টস এন্ড গ্যালারি গ্রীন মাঠ’ শুভউদ্বোধন,,
- আপডেট: ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১০৮
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সাভারের বনগাঁওয়ে ‘বন্ধন স্পোর্টস এন্ড গ্যালারি গ্রীন মাঠ’ শুভউদ্বোধন।
মোঃ বাহারুল ইসলাম।
সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে নতুন অনুপ্রেরণা যোগ করল ‘বন্ধন স্পোর্টস এন্ড গ্যালারি গ্রীন মাঠ। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় এই মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মাঠটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ। পুরো প্রাঙ্গণজুড়ে তরুণ–যুবকদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী হাসিবুর রহমান রনি প্রধান অতিথি হাসিবুর রহমান রনি বলেন
জীবনে বিনোদন ও খেলাধুলা অত্যন্ত জরুরি। খেলাধুলা মানুষকে আনন্দমুখর রাখে মাদক থেকে দূরে থাকতে সহায়তা করে। যুবকরাই যদি মাদকের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে দেশ একদিন সত্যিকার অর্থেই মাদকমুক্ত হবে।
প্রতিষ্ঠাতার
ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ বলেন
ক্রীড়া ও বিনোদন মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমার এই ছোট উদ্যোগ ভবিষ্যতে এলাকার খেলাধুলার অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
বনগাঁও ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহীদুজ্জামান শহিদ তরুণদের উদ্দেশ্যে বলেন
এই মাঠ খেলাধুলার মাধ্যমে এলাকায় নতুন সুনাম বয়ে আনবে। তরুণরা যেন মাদক ও অপরাধ থেকে দূরে থাকে—এটাই আমাদের প্রত্যাশা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
লায়ন মোঃ মুনছুর আহমেদ মুন্না, মোঃ শাজাহান, সৈকত হোসেন খোকন, মোঃ রাব্বিল, মোঃ বিল্লাল, মোঃ মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।











