সাভারে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট: ১২:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৮৮
সাভারে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বাহারুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে স্থানীয় একটি স্থানে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে অংশ নেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন সাধারণ সম্পাদক মোঃমাহফুজ ইকবালসহ নেতাকর্মী, সামাজিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কুরআন পাঠ করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে যাচ্ছেন। আমরা সকলকে আন্তরিকতার সঙ্গে উনার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানাই।











