আশুলিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।,,,
- আপডেট: ০৩:৪৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১০৮
আশুলিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বাহারুল ইসলাম।
রবিবার ১৬ নভেম্বর ২০২৫ দুপুর ১টায়
উপজেলা পরিষদের প্রদত্ত সেবা অবহিতকরণ ও ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নকে কেন্দ্র করে আশুলিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী অফিসার জনাব মাহবুবুর রহমান। তিনি বলেন, সেবার মান বাড়াতে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং ইউনিয়ন পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন সবসময় কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজরা জাবীন। তিনি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন দিক তুলে ধরেন।
সঞ্চালনায় ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল হালিম
উন্মুক্ত সভায় সেবার মান, চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসাধারণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। স্থানীয় জনসাধারণ তাদের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন, যা উপজেলা প্রশাসন নোট করে ভবিষ্যৎ পরিকল্পনায় যুক্ত করার আশ্বাস দেয়।
সভাটি আয়োজন করে উপজেলা প্রশাসন, সাভার এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদ, সাভার, ঢাকা।











