০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১১৩

ঢাকা প্রতিনিধি | বর্তমান কথা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বৈঠকটি শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেই এ জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

এর আগে বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়াও বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু

আপডেট: ০৭:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫