১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

২০২৬ সালের হজযাত্রীদের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৪
মো. রাকিবুজ্জামান

২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি তিনটি নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

ঘোষিত তিনটি সরকারি প্যাকেজ হলো—

  • প্যাকেজ-১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা

  • প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা

  • প্যাকেজ-৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা

এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

ধর্ম উপদেষ্টা জানান, গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। এবার তা ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তার সঙ্গে ৫০ বছরের নিচে একজন থাকতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে অংশ নিতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

২০২৬ সালের হজযাত্রীদের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা

আপডেট: ০৯:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫