সাভারে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট: ০৬:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১০৭
সাভারে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বাহারুল ইসলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারের পশ্চিম ব্যাংক টাউন বারইপাড়া বালুর মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যার পর সাভার পৌর ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান খান নাঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামিরুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা–১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম খান, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাহাদুর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী মোল্লা, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হাওলাদার, সাভার পৌর ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “এই এলাকার মানুষের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন সহ্য করা হবে না। এলাকার বড় একটি অংশ বাইরে থেকে এসে বাড়ি-ঘর তৈরি করেছেন। স্থানীয়দের উদ্দেশে বলছি কোনো অন্যায় বা অবিচার বরদাস্ত করা হবে না। কেউ সমস্যা বা অন্যায়ের শিকার হলে সরাসরি আমাকে ফোন করবেন। তিনি এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সর্বপ্রথম এই এলাকার রাস্তাঘাট উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব।
সভায় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।











