মৌসুমী আক্তারের উদ্যোগে সাভারে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে,,,
- আপডেট: ০৪:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৯৭
মৌসুমী আক্তারের উদ্যোগে সাভারে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বাহারুল ইসলাম।
সাভারে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নফল রোজা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সদস্য মৌসুমী আক্তার।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যার পর সাভার পৌর ৬নং ওয়ার্ডে তার নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন,
সাভার পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সামিরুল হক সামির,
সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমানুল ইসলাম আমান,
সাভার পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক ছাত্র নেতা মোঃ এমদাদ মিয়া,
সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মিয়া,
সাভার পৌর সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিনসহ
স্থানীয় নেতাকর্মী ও এলাকার ধর্মপ্রাণ নারীরা।
দোয়া মাহফিলে ঢাকা জেলা বি এন পির সাবেক সদস্য মৌসুমী আক্তার বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে ভোটাধিকার প্রয়োগের উপযোগী পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনই দেশকে সামনে এগিয়ে নিতে পারে।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তিনি বলেন, “তিনি আজীবন গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। জাতির এই সংকটময় সময়ে তাঁর দ্রুত সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা।
অনুষ্ঠানের শেষে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথি মাঝে তবারক বিতরণ করা হয়।











