০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান

Multimedia News Desk
  • আপডেট: ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ২১৫

নিজস্ব সংবাদদাতা, মানিকছড়ি:-

খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় পাহাড়ি-বাঙালি ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোন।

রবিবার (২৭জুলাই) দিনব্যাপী উপজেলা সদরের ইংলিশ স্কুলে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ চিকিৎসাসেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন নাহিয়ান কবির। এতে স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন তিনি। প্রায় ৩০০ জন রোগী এই চিকিৎসাসেবা ও ঔষধ নেন।

এসময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. রেজোআনুল হকসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান

আপডেট: ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫