০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভিভিআইপি প্রটোকল শিথিলে রাজধানীর সড়কে গতি ফিরেছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:১৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ২২

ভিভিআইপি প্রটোকল শিথিলে রাজধানীর সড়কে গতি ফিরেছে

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে বাসস’কে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি-প্রকৃতি সংক্রান্ত একটি প্রতিবেদন আজ উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করায় যানবাহনের গতি বেড়েছে।

আতিকুর রহমান রুমন জানান, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা পায়ে হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।

প্রতিবেদনে গত ১৪ দিনের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় গতি বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ভিভিআইপি প্রটোকল শিথিলে রাজধানীর সড়কে গতি ফিরেছে

আপডেট: ১২:১৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬