০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

পৈত্রিক সম্পত্তি নিয়ে ডিপজল–বোনদের দ্বন্দ্ব তুঙ্গে, ‘মিথ্যা অপবাদ’ বলে অভিনেতার পাল্টা দাবি,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৫:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ৯৮

পৈত্রিক সম্পত্তি নিয়ে ডিপজল–বোনদের দ্বন্দ্ব তুঙ্গে, ‘মিথ্যা অপবাদ’ বলে অভিনেতার পাল্টা দাবি

নিউজ প্রতিবেদন:
চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা ও ‘মুভিলর্ড’ খ্যাত মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তিন সহোদর বোনের করা অভিযোগে এলাকাবাসীর কাছে ‘দানবীর’ খ্যাত এই অভিনেতাকে সম্পত্তি বঞ্চনার অভিযুক্ত করা হয়েছে।

বোনদের এই অভিযোগের জবাবে ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগগুলোকে ‘মিথ্যা অপবাদ’ উল্লেখ করে লিখেছেন, “আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। আইন অনুযায়ী তাঁরা যদি মালিক হন, তবে তাঁদের প্রাপ্য অংশ অবশ্যই তাঁরা পাবেন।”

অভিনেতার এই পোস্টের পর তাঁর বোন পারভীন বেগম গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? সেই ভাই কোনোদিন বোনদের হক ন্যায্যভাবে দেবে—এটা আশা করা যায় না।”

পারভীন বেগম জানান, তাঁরা ডিপজলের বাড়তি কিছু চান না, শুধু তাদের প্রাপ্য অংশ চান। তিনি আরও জানান, সম্পত্তি আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি এখন আদালতের বিবেচনাধীন।

পৈত্রিক সম্পত্তিকে ঘিরে এই পারিবারিক বিরোধ এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালতই।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পৈত্রিক সম্পত্তি নিয়ে ডিপজল–বোনদের দ্বন্দ্ব তুঙ্গে, ‘মিথ্যা অপবাদ’ বলে অভিনেতার পাল্টা দাবি,,

আপডেট: ০৫:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫