০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

‘গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে’ — নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৩১৬

“আমরা সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এক পক্ষ পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রেখে রাজনীতি করতে চায়”— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে তারা মরিয়া। গণঅভ্যুত্থানে এত মানুষের প্রাণ যাওয়ার পরেও যদি কেউ পুরাতন রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে তা সহজ হবে না। কারণ গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।”

তিনি অভিযোগ করেন, “তারা ভেবেছিল দুই-তিনটি আসন ও ক্ষমতার ভাগ দিয়ে আমাদের শক্তিকে কিনে ফেলবে। কিন্তু যারা বিপ্লব করেছে, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাদেরকে কেনার সাধ্য কোনো দলের নেই।”

জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে তিনি বলেন, “৫ আগস্ট আমরা বলেছিলাম— আসুন, জাতীয় সরকার গঠন করি। কিন্তু তারা সায় দেয়নি। তারা বলেছিল তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। অথচ আমরা বলেছি, দেশ পুনর্গঠনের আগে শত্রু সৃষ্টি চাই না।”

সাতক্ষীরার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “এখনো রেলপথ আসেনি সাতক্ষীরায়। আপনারা শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু ও সুন্দরবনের নিরাপত্তা চান— এনসিপি সেই লক্ষ্যেই কাজ করছে।”

চাঁদাবাজদের ভয় না পেতে আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “যে দেশের ছাত্র-জনতা ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, তারা চাঁদাবাজদের ভয় পাবে না। এখন সময় ঐক্যবদ্ধ হবার, নতুন প্রস্তুতি নেবার। ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।”

তিনি ঘোষণা দেন, “আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি। চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে নতুন ইশতেহার দেবো, এবং জুলাই ঘোষণাপত্র আদায় করবো।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামালসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

‘গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে’ — নাহিদ ইসলাম

আপডেট: ০৭:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫