০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

Multimedia News Desk
  • আপডেট: ০৩:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ২২৩

মোঃ মাসুদুল হক ঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট ২০২৫) সিন্দুকছড়ি জোন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, দুঃস্থ ও চিকিৎসা এবং কলেজে ভর্তি অক্ষম ব্যক্তিদের নগদ অর্থ, স্থানীয় বিভিন্ন ক্লাবে ফুটবল এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী। এ সময় তিনি এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানান জোনের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

আপডেট: ০৩:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫