০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

সিন্দুকছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Multimedia News Desk
  • আপডেট: ০৫:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ২৭৪

মাসুুদুল হক- 

বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা, উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনে আজ শনিবার (২৯ জুন ২০২৫) বেলা ১২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হলো মাসিক সমন্বয় সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক বিএ-৭৯১৫ মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী। সভায় গুইমারা ও মানিকছড়ি উপজেলার অন্তত ৭০-৮০ জন জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন,মোহাম্মদ তহিদুল ইসলাম রুবেল – উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মহসিন হাসান তালুকদার – ফরেস্ট অফিসার, জালিয়াপাড়া, সাথোয়াইপ্রু চৌধুরী – জেলা পরিষদের সদস্য, মানিকছড়ি, মাহমুদুল হাসান রুবেল – অফিসার ইনচার্জ, মানিকছড়ি থানা, এনামুল হক চৌধুরী – অফিসার ইনচার্জ, গুইমারা থানা
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, বাজার কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সভায় আলোচিত প্রধান বিষয়সমূহ ছিল
বর্ষায় পাহাড় ধস:
অতিবৃষ্টির কারণে রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে দ্রুত সংস্কারের আহ্বান জানানো হয়।

পরিবেশ রক্ষা:
জুলাই থেকে আগস্ট পর্যন্ত গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি ও সকলকে পরিবেশ সচেতনতায় উৎসাহিত করা হয়।

মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধ:
প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পাহাড় কাটা রোধ:
পাহাড় কাটার ক্ষতিকর দিক এবং পরিবেশ বিপর্যয়ের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

জমি সংক্রান্ত বিরোধ:
জমি নিয়ে স্থানীয় বিরোধগুলোর সমাধানে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়।

সম্প্রতি অপহরণ প্রবণতা বেড়ে যাওয়ায় সকলকে সজাগ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

জেলা পরিষদের সদস্য নিয়োগ:
গুইমারা উপজেলায় বর্তমানে কোনো জেলা পরিষদের সদস্য না থাকায় একজন প্রতিনিধি নিয়োগের দাবি জানানো হয়।
সভায় পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপহরণ ও খুনগুম প্রতিরোধ, এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী
সকল অতিথির সুস্বাস্থ্য, শান্তি ও সম্প্রীতির কামনা করে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সিন্দুকছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৫:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫