০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

সাভারের আমিন বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২২৩

সাভারের আমিন বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ বাহারুল ইসলাম। সাভার

সাভারের আমিন বাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আমিনবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান। তিনি তার বক্তব্যে বলেন, “জনগণ পরিবর্তনের প্রত্যাশায় নির্বাচনের জন্য প্রস্তুত। দেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু, মুক্ত ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়তে চায়। ইনশাআল্লাহ, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনগণের ভোটে বিএনপি সংসদে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান, আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা পলিনসহ আরও অনেকে। দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ রানা ও সদস্য সচিব রবিউল আউয়াল।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারের আমিন বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আপডেট: ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫