০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক প্রতিহিংসায় তিতাসে হামলা-মামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৬:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৭০

কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এক পরিবারের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শরীফ হোসেন আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি ১২ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে দাখিল করা হয় (মামলা নং: সিআর–৭৫৫/২০২৫)। মামলার বাদী শরীফ হোসেন (২৮) উপজেলার সাতানি গ্রামের মৃত মোটালেব মিয়ার ছেলে। বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে একই গ্রামের পরান হোসেন (৩০) এবং আরও পাঁচজনকে।

বাদীর লিখিত অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে স্থানীয় পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। সরকার পতনের দিন তিতাস থানার একাধিক এলাকায় ছাত্রদের বিক্ষোভ চলাকালে বিবাদীরা বাদী ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে তাদের বাড়িতে হামলা চালায়। অভিযোগে আরও উল্লেখ রয়েছে, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আসামিপক্ষ বাদীর বাড়িতে ঢুকে দরজা–জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাদীর পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে যায়।

বাদীর দাবি, তিনি ঘটনাটি তিতাস থানায় জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামিপক্ষ বাদীকে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে অনেকে ধারণা করছেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

রাজনৈতিক প্রতিহিংসায় তিতাসে হামলা-মামলার অভিযোগ

আপডেট: ০৬:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫