০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল সফরে আসছে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৩৪৭

ডোনাল্ড ট্রাম্প-শাহবাজ শরিফ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে পাকিস্তানি প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসছে। দক্ষিণ এশিয়ার এই দেশটি যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর সম্ভাব্য ২৯ শতাংশ শুল্ক এড়াতে একটি চুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেছে।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,

“পাকিস্তানি প্রতিনিধিরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন। শুল্ক চুক্তি নিয়ে আলোচনা হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গেও বাণিজ্যের মাধ্যমে শান্তি রক্ষা করতে আমরা সচেষ্ট।”

বর্তমানে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। ট্রাম্প প্রশাসন গত মাসে যেসব দেশের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেয়, তাদের মধ্যে পাকিস্তানও রয়েছে। এতে করে পাকিস্তানের জন্য ২৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা দেখা দিয়েছে।

ট্রাম্প বলেন,  “আমার সবচেয়ে বড় গর্ব—ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ আমরা বাণিজ্যের মাধ্যমে থামাতে পেরেছি। তারা গুলি চালানোর বদলে এখন বাণিজ্যের পথে হাঁটছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও জানান,

“যদি পাকিস্তান ও ভারত যুদ্ধের পথে এগোয়, তাহলে কোনো ধরনের বাণিজ্য চুক্তি হবে না।”

এই মাসের শুরুতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ওয়াশিংটন সফর করেন। সেখানে জুলাই মাসের শুরুতেই একটি অস্থায়ী বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা হয়। বর্তমানে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৬ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানিয়েছে, চলমান আলোচনার অংশ হিসেবে ভারত সম্ভবত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে ৫০০০ কোটি ডলারের সরকারি প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ দিতে পারে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল সফরে আসছে

আপডেট: ০৩:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫