০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

মুকসুদপুর কলেজে এইচএসসির ফল বিপর্যয়

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১৯৭
স্টাফ রিপোর্টার | ইমরান মাতুব্বর, গোপালগঞ্জ |

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে না পারায় দেখা দিয়েছে ফল বিপর্যয়। এতে সমালোচনার মুখে পড়েছেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি ও অভিভাবকদের উদাসীনতাই এর প্রধান কারণ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

ফল বিশ্লেষণে দেখা যায়, সরকারি মুকসুদপুর কলেজে এ বছর পাসের হার মাত্র ২৩ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক— তিন বিভাগে মোট ১,৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৬৭ জন, অকৃতকার্য হয়েছেন ১,২১৪ জন

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এনামুল হক বলেন,

“আমি মাত্র একদিনের জন্য দায়িত্বে আছি। ফলাফল আশানুরূপ হয়নি। কেন্দ্রের অবস্থান উপজেলাসদরের বাইরে হওয়ায় শিক্ষার্থীরা যাতায়াতে ভোগান্তিতে পড়েছে। এর ফলে মানসিক চাপ ও বিলম্বের কারণে ফলাফলে প্রভাব পড়তে পারে।”

তিনি আরও জানান, কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা নিয়েছে এবং আগামী সেশন থেকে ফলাফল উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মুকসুদপুর কলেজে এইচএসসির ফল বিপর্যয়

আপডেট: ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫