১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

মাটিরাঙ্গার দুর্গম এলাকায় সেনা জোনের মানবিক সহায়তা,,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৭:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬

মাটিরাঙ্গার দুর্গম এলাকায় সেনা জোনের মানবিক সহায়তা
মোঃ রবিউল ইসলাম | খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অত্যন্ত দুর্গম এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আওতাধীন মাটিরাঙ্গা জোন থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ সময় নারায়ণ পাড়া তালকাতাল পাঠাগার ও নারায়ণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি আরবারীপাড়া লক্ষ্মী মন্দিরের জন্য একটি মাইক সেট প্রদান এবং দুটি অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইব্রাহিম আধহাম, পিএসসি, জি। এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, পিএসসি-সহ অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছে। মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মাটিরাঙ্গার দুর্গম এলাকায় সেনা জোনের মানবিক সহায়তা,,,

আপডেট: ০৭:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫