০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Multimedia News Desk
  • আপডেট: ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ২৯৮

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে যুবক মো. ইউসুফকে (৩৫) হত্যার ঘটনায় আকবর আলী (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পশ্চিম জোনের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইঁয়া।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট রাত সাড়ে আটটায় দেওয়ানহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্থানীয় ও বহিরাগত কিছু লোক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় বরফ সরবরাহে নিয়োজিত মো. ইউসুফ গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউসুফের বাবা এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে গোপন তথ্যের ভিত্তিতে ২২ জুন (রবিবার) রাত ১০টা ৩০ মিনিটে আকবর আলীকে ডবলমুরিংয়ের পানওয়ালাপাড়া এলাকায়র বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
উপ-কমিশনার হোসাইন কবির বলেন, ‘গ্রেপ্তার হওয়া আকবর আলী ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। আকবর আলী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ছাত্র জনতার ওপর হামলা করে গুলি চালায়। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট: ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫