০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

বেগমগজ্ঞে সন্ত্রাসীদের তাণ্ডব ,পঙ্গু করেদিল কলেজ শিক্ষার্থী ইকবালকে

Multimedia News Desk
  • আপডেট: ১২:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫১৪

বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০নং নরউওমপু ইউনিয়নের দরিদ্র পরিবারের সন্তান ইকবাল হোসেন (২২) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ইকবাল একজন পিতা-মাতাহীন যুবক, যার বিধবা মা মানসিক প্রতিবন্ধী এবং সংসারের হাল ধরতে তিনি ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি তিনি জালালউদ্দিন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২০ ডিসেম্বর, ভোররাতে স্থানীয় সন্ত্রাসী মামুন, রিমন, ইয়াছিনসহ ৫-৭ জন দুষ্কৃতকারী ইকবালের গ্যারেজের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা পরিকল্পিতভাবে ইকবালকে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসী রিমন ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইকবালের হাত ক্ষতবিক্ষত করে।

সন্ত্রাসীরা হামলার পর উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় ইকবালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।”

এদিকে, ইকবালের পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

[ঘটনার আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন]

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

বেগমগজ্ঞে সন্ত্রাসীদের তাণ্ডব ,পঙ্গু করেদিল কলেজ শিক্ষার্থী ইকবালকে

আপডেট: ১২:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫