০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয় নামে আলোচনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৬৬

কুড়িগ্রামে ‘বইয়ের সাথে পরিচয়’ শিরোনামে পাঠক ও পাঠাগার সংগঠকদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা সরকারি গ্রন্থাগারে জেলার কয়েকজন বইপ্রেমী মানুষ সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বইপ্রেমী, লেখক, পাঠক ও সংগঠকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পাঠকরা নিজের পঠিত বইকে অন্য পাঠকদেরকে সাথে পরিচয় করিয়ে দেন।

এসময় সুজন দেবনাথের লেখা হেমলকের নিমন্ত্রণ বই নিয়ে আলোচনা করেছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চক্রবর্তী, নীহারঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস বইটি আলোচনা করেন প্রভাষক ও লেখক আবু হেনা মোস্তফা, অশোক মুখোপাধ্যায়ের লেখা সংসদ সমার্থ শব্দকোষ বইটি সুশান্ত বর্মণ, ম্যাক্সিম গোর্কির লেখা পৃথিবীর পাঠশালায় বইটি সাইদুর রহমান, টাইম ম্যানেজমেন্ট, ডোপামিন ডিটক্স ও অন দ্যা শর্টনেস অব লাইফ এই তিনটি বইকে পাঠকদের কাছে পরিচয় করিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন পাঠাগার সংগঠক পলাশ কুমার রায়।

এছাড়াও সফ্লোকিসের কিং ইডিপাস বইটি নিয়ে ইংরেজিতে আলোচক হিসেবে ছিলেন সাহেদুল ইসলাম এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোঃ সিদরাতুল মুনতাহা ঈশপের ‘পিঁপড়া ও ঘুঘু’ ও বইপ্রেমী শিক্ষার্থী টুম্পা রাণী সমরেশ মজুমদারের লেখা গর্ভধারিনী বইটি চমৎকারভাবে উপস্থাপন করেন। বইপ্রেমী শিক্ষার্থী নুসরাত জাহান লেখক আবু হেনা মোস্তফার উপস্থিতিতে তারই লেখা মহারাণী স্বর্ণময়ী বইটি উপস্থাপন করেন।

আলোচনা শেষে উপস্থিতিত সকল লেখক, পাঠক ও পাঠাগার সংগঠকরা তাদের অনুভূতি ব্যক্ত করে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা রাখেন। উপস্থিত সকল লেখক, পাঠক, সংগঠকদের কাছ থেকে লিখিত মন্তব্য গ্রহণ করেন অনুষ্ঠানের আয়োজক পাঠাগার সংগঠক পলাশ কুমার রায়, জয়নাল আবেদীন, নাঈম ইসলাম, বইপ্রেমী মোঃ সাগর মিয়া ও বায়েজিদ বোস্তামী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয় নামে আলোচনা অনুষ্ঠিত

আপডেট: ০৭:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫