০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

পুলিশের পরিচয়ে প্রতারণা: সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ চক্র

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৩৭৭

পুলিশের পরিচয়ে প্রতারণা

পুলিশের পরিচয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এরা কখনো ফোনে, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

রোববার ( মে ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সম্প্রতি এমন প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। প্রতারকরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা কখনো ফোনে, আবার কখনও সামাজিক মাধ্যমে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছে।

এআইজি ইনামুল হক বলেন, “সাধারণ মানুষকে অনুরোধ করছি— যদি কেউ পুলিশের পরিচয়ে সন্দেহজনকভাবে কোনো বার্তা বা ফোন পান, তাহলে অবশ্যই সেটি যাচাই করে দেখা উচিত। কোনোভাবেই যেন প্রতারকদের ফাঁদে পা না দেন।”

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি তিনি বলেন, “প্রতারণা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি।”

পুলিশ সদর দপ্তর থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কেউ যদি এমন প্রতারণার শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পুলিশের পরিচয়ে প্রতারণা: সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ চক্র

আপডেট: ০৩:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫