০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পান্থপথে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নীরব ভূমিকায় রাজউক!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১১:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ২৬

পান্থপথে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নীরব ভূমিকায় রাজউক!

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পান্থপথ এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পান্থপথের হোল্ডিং নম্বর ৫৭/১০-এ “MND Construction Limited” নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান যথাযথ নকশা ও অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছে, যা বর্তমানে প্রায় সম্পন্ন হওয়ার পথে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বল্প জায়গার ওপর নির্মিত ভবনটি প্রায় ৯ তলা পর্যন্ত উন্নীত করা হয়েছে। অথচ ভবনটির অনুমোদিত নকশা, প্ল্যান কিংবা রাজউকের বৈধ ছাড়পত্র রয়েছে কিনা— তা নিয়ে এলাকায় ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি প্রভাবশালী চক্র রাজধানীতে একের পর এক নিয়মবহির্ভূত ভবন নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে নগর পরিকল্পনা, অগ্নিনিরাপত্তা এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

অনুসন্ধানে আরও জানা গেছে, অভিযুক্ত ডেভেলপার প্রতিষ্ঠান “MND Construction Limited”-এর অফিস রাজধানীর পান্থপথ এলাকার ১৫২/২, এ-২, রওশন টাওয়ার (৫ম তলা), পান্থপথ, ঢাকা-১২০৫ ঠিকানায় অবস্থিত।

এদিকে অনুসন্ধানে গিয়ে গণমাধ্যমকর্মীদের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময়ে ভবনটির অনুমোদন সংক্রান্ত তথ্য চাইলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে অস্পষ্ট ও পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া হয়। এমনকি তথ্য প্রদান এড়িয়ে সময়ক্ষেপণেরও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ডেভেলপার প্রতিষ্ঠানটির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন গণমাধ্যমকর্মীরা। তবে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কেউ ফোন রিসিভ করেননি।

নগর বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে অনিয়ন্ত্রিত ও অনুমোদনবিহীন ভবন নির্মাণ শুধু আইন লঙ্ঘনই নয়, বরং এটি জননিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি। বিশেষ করে সরু রাস্তা ও ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণ ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে ভবনটির বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন— রাজউকের অনুমোদন ছাড়া কীভাবে একটি বহুতল ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেল?

এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)  কিংবা “MND Construction Limited”-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনুসন্ধানী সংবাদের আজকের প্রথম পর্ব 

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পান্থপথে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নীরব ভূমিকায় রাজউক!

আপডেট: ১১:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬