০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া জেলে-নাবিকরা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ৪৪৯

চট্টগ্রাম: বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় ৯৫ জেলেকে ফেরত দিয়েছে কোস্ট গার্ড। একইসঙ্গে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশি জেলে-নাবিককে ফেরত আনা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোটসহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড ২টি (অভিজিত-৩ ও ঝড়-৩) এবং বাংলাদেশ নৌ-বাহিনী ৪টি (এফবি জয় জগন্নাথ-২, এফবি বাসন্তি, এফ বি অভিজিত ও এফবি নারায়ণ) মোট ৬টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট এফবি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। এছাড়াও গত ৯ ডিসেম্বর বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২টি বাংলাদেশী ফিশিং ট্রলার (এফবি লায়লা-০২ ও এফবি মেঘনা-৫)-কে ৭৮ জন জেলেসহ আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরবর্তীতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমাঝতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটক জেলেদের হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়।

এরই ধারাবাহিকতায়, গত ৫ জানুয়ারি রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) এ বিকাল ৫টার দিকে বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ৬টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক ও আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে ২টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড কাছ থেকে গ্রহণ করা হয়

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া জেলে-নাবিকরা

আপডেট: ১০:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫