০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

দুর্নীতি রোধে প্রথম শর্ত আত্মনির্ভরতা: দুদক কমিশনার আজিজী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ২১৪

ঝালকাঠি প্রতিনিধি | মেহেদি হাছান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন,

“প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রথমেই নিজেকে অন্যের ওপর থেকে নির্ভরশীলতা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। যখন কেউ অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার শক্তি কমে যায় এবং মন্দ দূর করার ক্ষমতা হারিয়ে ফেলে।”

সোমবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের ১৮৬তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কমিশনার আজিজী বলেন, “আমি প্রজাতন্ত্রের কর্মচারী ছিলাম, ৩৩ বছর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ দুর্নীতি অক্টোপাসের মতো সমাজকে ঘিরে রেখেছে।”

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন,

“আপনারা সম্মানিত ব্যক্তি। আপনাদের অর্জিত জ্ঞানের অপব্যবহার যেন না হয়। এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তুলুন। সন্তানদের প্রতিদিন নিয়মিতভাবে শুদ্ধাচার ও শিষ্টাচার শেখান। পরিবার থেকেই দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে।”

কমিশনার আরও বলেন,

“আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা শর্টকাট ব্যবস্থায় দ্রুত অর্থ উপার্জনের চেষ্টা করেন। আমরা তাদের দালাল বলি। তাদের বড় অংশকে সরকারি হাসপাতালে পাওয়া যায়। দক্ষ টেকনিশিয়ান না থাকার অজুহাতে অনেক মেশিন অচল পড়ে থাকে, অথচ রোগীদের বাইরে পাঠানো হয়। এই দালালচক্র সমাজের জন্য অভিশাপ।”

তিনি জানান, একবার তিনিও সরকারি হাসপাতালে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন।

“এই দালালচক্র নির্মূলে ব্যর্থ হলে দায়ভার নিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে। কোনো প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের।”

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—দুদকের এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে সাধারণ মানুষ সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে ভোগান্তির নানা অভিযোগ উত্থাপন করেন।

ঝালকাঠির ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়ে, যার মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি হয়। কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং কিছু দুদক সরাসরি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গণশুনানি চলে বিকেল ৪টা পর্যন্ত।

গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার এবং ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়

দুদকের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সেবায় জবাবদিহিতা, সততা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য।

গণশুনানির আয়োজন করে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, অভিযোগ বুথ স্থাপন ও প্রচারণার ফলে জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়ে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

দুর্নীতি রোধে প্রথম শর্ত আত্মনির্ভরতা: দুদক কমিশনার আজিজী

আপডেট: ০৭:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫