১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ৩৪২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৩৮ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।

১৩৮ আসনের মধ্যে গণতন্ত্র মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতারাও নিজ নিজ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের মিত্র দল ও জোটগুলোর কাছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছিল। মিত্র দলগুলো তালিকা দেওয়ার পরই বিএনপি নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবেই গণতন্ত্র মঞ্চের শরিকরা কয়েক দফা বৈঠক শেষে নিজস্ব প্রার্থী তালিকা তৈরি করে। আনুষ্ঠানিক ঘোষণার পর তালিকাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জমা দেওয়ার পরিকল্পনা করেছে ছয় দলীয় এই জোট।

সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আসন বণ্টন ও প্রার্থী নিয়ে আলোচনা করেছেন। তবে এখনো তালিকা জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

আপডেট: ০৩:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫