০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

ত্বকের ৫ লক্ষণ দেখা দিলেই বুঝবেন কোলেস্টেরল বেড়েছে

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২২৪

বর্তমানে উচ্চ কোলেস্টেরলের সমস্যা খুব সাধারণ হয়ে উঠেছে। এর জন্য দায়ী ভুল খাদ্যাভ্যাস আর অনিয়ন্ত্রিত জীবনযাপন। কোলেস্টেরল হলো আমাদের শরীরে থাকা মোমের মতো আঠালো একটি পদার্থ। কোলেস্টেরল দুই ধরনের হয়। একটি ভালো কোলেস্টেরল (এইচডিএল) আর অন্যটি খারাপ কোলেস্টেরল (এলডিএল)। এই খারাপ কোলেস্টেরল শরীরের জন্য ক্ষতিকর।

শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে তা ধীরে ধীরে শিরায় জমা হতে শুরু করে। এর জেরে ধমনী ব্লক হতে পারে। যা পরবর্তীতে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং করোনারি হৃদরোগের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। তাই এটি নিয়ন্ত্রণে রাখা জরুরি।

কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে শরীরে অনেক ধরনের লক্ষণ দেখা দেয়। এর মধ্যে কিছু লক্ষণ ত্বকেও স্পষ্ট হয়ে ওঠে। চলুন এই লক্ষণগুলো জেনে নিই-

চোখের চারপাশে হলুদ দাগ

শরীরে খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পেলে চোখের চারপাশে হলুদ আস্তরণ জমতে শুরু করে। চিকিৎসার পরিভাষায় একে জ্যানথেলাসমা বলে। ত্বকের নিচে চর্বি জমার কারণে এটি তৈরি হয়। এছাড়াও চোখের চারপাশে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখা দিতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ত্বকের রঙের পরিবর্তন

উচ্চ কোলেস্টেরল হলে ত্বকে রঙের পরিবর্তন দেখা দিতে পারে। এর ফলে মুখের রঙ হলুদ বা হালকা কালো হতে শুরু করে। রক্ত সঞ্চালন খারাপ হওয়ার কারণে এমনটা হয়ে থাকে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত কোলেস্টেরল পরীক্ষা করান।

সোরাইসিস

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে সোরাইসিসের সমস্যা দেখা দেয়। চিকিৎসার ভাষায় একে হাইপারলিপিডেমিয়া বলে। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং ত্বকে ফুসকুড়িও দেখা দিতে পারে।

ত্বকে নীল বা বেগুনি দাগ

ত্বকে নীলচে বা বেগুনি দাগ দেখা গেলেও তা উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। আসলে কোলেস্টেরল বৃদ্ধির কারণে ঠিকমতো রক্তপ্রবাহ হয় না। কারো হাত, পা বা মুখে নীল কিংবা বেগুনি দাগ কিংবা জালের মতো প্যাটার্ন দেখা দেয় তাহলে সাবধান হোন। এমন লক্ষণ উপেক্ষা করা মোটেও উচিত হবে না।

ত্বকে চুলকানি ও জ্বালাপোড়া

শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে, ত্বকে প্রচুর চুলকানি ও জ্বালাপোড়া দেখা দেয়। আবার কোনো আপাত কারণ ছাড়াই ত্বকে ফোলাভাবও উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। এমন লক্ষণ দেখা গেলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ত্বকের ৫ লক্ষণ দেখা দিলেই বুঝবেন কোলেস্টেরল বেড়েছে

আপডেট: ১০:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫