০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-১৯ আসনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ,,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০২:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ২৪২

বাহারুল ইসলাম সাভার (ঢাকা), প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-১৯ আসনে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্যাংক টাউন নামা গেন্ডা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা মো. তুষার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন পাপ্পু, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. শাহজাহান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর, সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, সাভার থানা যুবদল নেতা মো. উজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন,

> “তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আবারও গণতন্ত্র ও ন্যায়ের পথে ফিরে আসবে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করা হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণকে বিএনপির আদর্শ ও লক্ষ্য সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে তারা আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বক্তারা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ঢাকা-১৯ আসনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ,,,

আপডেট: ০২:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫