০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২৮১

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নবগঠিত কমিটির পরিচিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা

আল আমিন :
ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ (সংসদীয় আসন ১১৩) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এবিএম মোশাররফ হোসেন।

সভায় জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের করণীয়, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রবাসী ও ঢাকাস্থ কর্মীদের ভূমিকা, এবং নতুন কমিটির পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের ক্রান্তিকালে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে পরিবর্তন আসবেই। সংগঠনের প্রতিটি সদস্যকে মাঠে মানুষের পাশে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। তারা সংগঠনের দীর্ঘ পাঁচ বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বসবাসরত কলাপাড়া এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,,,

আপডেট: ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫