০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষায়,,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:২৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩০৩

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তবে এখনো নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাসদর। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে। ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কমিশন থেকে অচিরেই নির্দেশনা পাওয়া যাবে বলে আমরা আশা করছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও ব্যালট ছিনতাইয়ের আশঙ্কা নিয়ে আলোচনা প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, “ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তবে এই নির্বাচন গণতন্ত্রের চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তার ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের বিষয়ে তিনি বলেন, “তাদের উদ্দেশ্য মানুষ জানে। এসব প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

গত ৫ আগস্ট হারানো অস্ত্র উদ্ধারের অগ্রগতি প্রসঙ্গে কর্নেল শফিকুল জানান, ইতোমধ্যে ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। অবশিষ্ট অংশও দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা বলেন, “শান্তি-শৃঙ্খলা রক্ষা কেবল সেনাবাহিনীর কাজ নয়। পুলিশ, প্রশাসন ও সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোথাও সমন্বয়হীনতার কারণে দেরি হয়, তবে সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি স্বাভাবিক হয়।”

গণপিটুনি (মব) প্রসঙ্গে তিনি বলেন, “তথ্য পেতে দেরি হওয়ায় কখনো কখনো ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। তবে সেনাবাহিনী উপস্থিত হলে মব হতে দেওয়া হয়নি।” রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় দেরিতে পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুক্তিযোদ্ধাকে অপমানের সাম্প্রতিক ঘটনায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করে কর্নেল শফিকুল বলেন, “মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম। তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান সবসময়ই অটুট রাখে বাংলাদেশ সেনাবাহিনী।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত সেনাবাহিনী, ইসির নির্দেশনার অপেক্ষায়,,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ১২:২৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫