০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদপুর নদীবন্দরে ইজারা দুর্নীতি নিয়ে নৌযান শ্রমিকদের ক্ষোভ,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৮:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৫

নিজস্ব প্রতিবেদকঃচাঁদপুর নদীবন্দরে জাহাজ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদার মজিবুল হক (মুজিব)-এর বিরুদ্ধে। তথ্যসূত্রে জানা গেছে, এংকর অবস্থায় থাকা জাহাজ কিংবা চলন্ত নৌযান থেকেও ইজারার নামে তিনি ২০০ টাকা করে আদায় করছেন। অথচ নৌ আইনে এংকর অবস্থায় থাকা জাহাজের ক্ষেত্রে কোনো ইজারা প্রদানের বিধান নেই।

স্থানীয় নৌযান শ্রমিকদের অভিযোগ, এই বেআইনি অর্থ আদায়ের ঘটনায় চাঁদপুর পোর্ট অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন। তারা জানান, দ্রুত এ ধরনের দুর্নীতি বন্ধ করা না হলে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “চাঁদপুর নদীবন্দরে অবৈধভাবে টাকা আদায় বন্ধ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আর এ আন্দোলন চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার পোর্ট অফিসারসহ বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিতে হবে।”

চাঁদপুর নদীবন্দরের ইজারা ব্যবস্থার স্বচ্ছতা ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নৌযান শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

চাঁদপুর নদীবন্দরে ইজারা দুর্নীতি নিয়ে নৌযান শ্রমিকদের ক্ষোভ,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ০৮:৩৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫